“এক্স যখন দাদি” নাটকটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রিন্স রোমান পিকিউ পরিচালিত এই নাটকটি ভালোবাসা, ভুল বোঝাবুঝি এবং হাস্যকর ঘটনায় পরিপূর্ণ। এতে জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন, মাসুম বাশার, রিমু রোজা খন্দকার, শামীম মোল্লাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
কাহিনী সংক্ষেপ:
আদিবকে তারাতারি বাড়ি ফেরা জন্য খবর দেওয়া হয়। এতে সে মনে করে দাদু হয়তো অসুস্থ। তাই সে দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি এসে দেখে তার প্রাক্তন প্রেমিকা রাইমাকে দাদু বিয়ে করেছে। এটা দেখে আদিব খুবই রেগে যায়। সে দাদুকে বলে, এই কালনাগিনী আমাদের জীবন শেষ করে দেবে। কিন্তু দাদু এসব কথাকে গুরুত্ব দেয় না। বরং নতুন বউকে নিয়ে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করতে থাকে।
রাইমা আর আদিবের দাদু সবসময় তার সামনে বসে একে অপরের প্রতি ভালোবাসা দেখায়। যা দেখে আদিব আরও রেগে যায়। একদিন রাইমা জানায় সে মা হতে চলেছে। এই খবর শুনে আদিব তাকে অনেক অপমান করে। অপমান সহ্য করতে না পেরে রাইমা তাকে চড় মারে এবং কিছু কড়া কথা শুনিয়ে দেয়।
আদিব তার ভুল বুঝতে পারে এবং রাইমার কাছে ক্ষমা চায়। কিন্তু রাইমা তাকে ক্ষমা করে না। শেষে দাদু তাদের ভুল বোঝাবুঝি ঠিক করে দেয়। দাদুর সাহায্যে তারা দু’জন আবার মিলিত হয়।
এক্স যখন দাদি নাটক ডাউনলোড লিংক
Ex Jokhon Dadi Natok Download Link Video Size: 582.9 MB Video Quality : Web-DL Running time: 00:41:55 Hours