“আকা” হলো ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ওয়েব সিরিজ। এই সিরিজটি লিখেছেন এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। যিনি তার চমৎকার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
কাহিনী সংক্ষেপ:
আবুল কালাম আজাদ একটি কুরিয়ার সার্ভিস সেন্টারে কাজ করে। তবে গান গাইতে সে খুব ভালোবাসে। তাই সে ফেসবুক লাইভে এসে গান গায়। কিন্তু তার লাইভে কেউ আসে না। এতে সে অনেক কষ্ট পায়।
একদিন মেঘা নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। মেঘা অনলাইনে ব্যবসা করে, তাই নিয়মিত পার্সেল দিতে অফিসে আসে। সেদিন আজাদ মাথায় ব্যথা পেয়ে ছিল। বিষয়টি দেখে মেঘা তাকে একটি ওয়ান-টাইম ব্যান্ডেজ দেয়। সেই ছোট্ট যত্ন থেকেই তাদের বন্ধুত্বের শুরু।
এক রাতে নেশার ঘোরে আজাদ এক ব্যক্তিকে আঘাত করে বসে। আঘাতটি এতটাই ভয়ংকর হয় যে লোকটি ঘটনাস্থলেই মারা যায়। নেশা কেটে গেলে আজাদ ভয়ে কাঁপতে থাকে। পরে সংবাদে দেখে সে হতবাক হয়ে যায়। কারণ লোকটি শিশুদের চকলেটের লোভ দিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করত। তাই তার মৃত্যুর খবরে সকলে খুশি হয়েছে।
এই ঘটনার পর আজাদ সমাজ থেকে অপরাধীদের দূর করার শপথ নেয়। তাই নিজের পরিচয় গোপন রাখতে সে ‘আকা’ নামে নতুন একটি ফেসবুক আইডি খোলে। কারণ তার অপরাধীদের শাস্তি দেওয়ার পদ্ধতি অনেকটাই পুরোনো আকার মতো। যে একসময় অপরাধীদের শাস্তি দিত বলে লোকমুখে পরিচিত ছিল।
এভাবেই আজাদ “আকা” নামে পরিচিত হয়ে ওঠে। কিন্তু তার সত্যিকারের পরিচয় কেউ জানে না। মানুষ শুধু ফেসবুকের মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ করে। সেখানে সে এমন একটি অ্যাপ যুক্ত করেছে, যেটা দিয়ে মানুষ তাকে গোপনে টাকা পাঠাতে পারে। এমনকি পুলিশও জানতে পারে না, কারা টাকা পাঠাচ্ছে।
মানুষ আকাকে সমর্থন করতে থাকে। এতে আকা আরও উৎসাহ পায়। তারপর সে অপরাধীদের মারার ঘটনাগুলো লাইভ দেখাতে শুরু করে। এরপর গল্পে আরও কিছু নাটকীয় ঘটনা ঘটে, যা দর্শককে উত্তেজনায় শেষ পর্যন্ত ধরে রাখে।
আকা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Aka Web Series Download Link Language: Bangla Video Size: 1.03 GB Video Quality : Web-DL Running time: 02:52:44 Hours