টাইটানিক একটি রোমান্টিক ও বিপর্যয়ভিত্তিক চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমাটি ১৯১২ সালে আরএমএস টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। যারা টাইটানিকের প্রথম যাত্রায় ভিন্ন সামাজিক শ্রেণির মানুষ হয়েও একে অপরের প্রেমে পড়েছিলেন।
কাহিনী সংক্ষেপ:
১৯৯৬ সালে, গবেষণা জাহাজ আকাদেমিক মস্তিস্লাভ কেলদিশে আরএমএস টাইটানিক-এর ধ্বংসাবশেষ অনুসন্ধান করছিলেন ব্রক লাভেট ও তার দল। অনুসন্ধানের সময় তারা জাহাজের ভেতর থেকে অক্ষত একটি বাক্স উদ্ধার করে। ধারণা ছিল, এর ভেতরেই আছে কিংবদন্তি হীরার নেকলেস। কিন্তু বাক্সটি খুলে তারা পায় একজন নগ্ন তরুণীর ছবি, যার গলায় ঝুলছে সেই নেকলেসটি। ছবির নিচে ১৯১২ সালের ১৪ এপ্রিল তারিখটি উল্লেখ ছিল, যা টাইটানিকের বরফখণ্ডে আঘাতের দিন হিসেবে পরিচিত।
এই খবর প্রচারিত হলে শতবর্ষী রোজ ডসন ক্যালভার্ট লাভেটের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ছবির মেয়েটি আসলে তিনিই। রোজের মুখ থেকেই সত্যটি জানার আশায় লাভেট রোজ ও তার নাতনিকে কেলদিশ জাহাজে আমন্ত্রণ জানান। সেখানে লাভেট টাইটানিকের ডুবে যাওয়ার পুনর্নির্মিত দৃশ্য দেখালে, রোজ ধীরে ধীরে নিজের অতীত স্মৃতি উন্মোচন করতে শুরু করেন।
সময়টা ১৯১২ সাল। মাত্র ১৭ বছর বয়সে রোজ টাইটানিকে উঠেছিলেন তার ধনী বাগদত্তা ক্যাল হকলি ও মা রুথ-এর সঙ্গে। রুথের একমাত্র উদ্দেশ্য ছিল মেয়ের মাধ্যমে তাদের পারিবারিক আর্থিক সংকট দূর করা। কিন্তু ভালোবাসাহীন সম্পর্কের শিকলে বন্দি রোজের জীবন হয়ে ওঠে অসহনীয়। এক রাতে হতাশ রোজ আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং জাহাজ থেকে ঝাঁপ দিতে যান। ঠিক সেই মুহূর্তে দরিদ্র কিন্তু প্রাণবন্ত এক তরুণ শিল্পী জ্যাক ডসন তাকে বাঁচিয়ে নেয়।
সেই ঘটনাই রোজ ও জ্যাকের মধ্যে এক গভীর বন্ধুত্বের সূচনা ঘটায়, যা পরবর্তীতে রূপ নেয় প্রেমে। যদিও রোজ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, ধীরে ধীরে জ্যাকের স্বাধীনচেতা মানসিকতা ও জীবনের প্রতি ভালোবাসা তাকে আকৃষ্ট করে। কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নিতে পারেন না ক্যাল ও রুথ।
একদিন রোজ জ্যাককে তার কেবিনে ডেকে নিয়ে অনুরোধ করেন, যেন সে তার নগ্ন ছবি আঁকে শুধু গলায় এই নেকলেসটি পরে। চিত্রাঙ্কনের সময় ক্যালের চাকর লাভজয় হঠাৎ হাজির হলে, তারা সেখান থেকে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি গাড়ির ভিতর একান্ত মুহূর্ত কাটায়। পরে তারা যখন জাহাজের সামনে আসে, দেখে টাইটানিক বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেতে চলেছে। কর্মকর্তাদের আতঙ্কিত কথোপকথন শুনে তারা বুঝতে পারে, এক ভয়াবহ বিপর্যয় আসন্ন।
এরপর কীভাবে রোজ সেই ভয়াবহ রাত থেকে বেঁচে যান এবং টাইটানিকের করুণ পরিণতি কীভাবে ঘটে। সেটিই জানতে চাইলে আপনাকে অবশ্যই সিনেমাটি দেখতে হবে।
টাইটানিক বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
Titanic Bangla Dubbed Movie Download Link Language: Bangla Dubbed Video Size: 1.28 GB Video Quality : Web-DL Running time: 2:25:32 Hours
প্রথম লিংক থেকেই টাইটানিক বাংলা ডাবিং মুভি দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন। যদি সেই লিংক কাজ না করে, তাহলে Generate New Link (Google Drive) থেকে নতুন তিনটি লিংক পাবেন।