‘থার্সডে নাইট’ নাটকটি ২৭ নভেম্বর ২০২৫-এ ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। এতে তানজিয়া জামান মিথিলা, সামিরা খান মাহি, শোমো জ্যোতি, ফররুখ আহমেদ রেহানসহ আরও অনেকেই অভিনয় করেছেন।
কাহিনী সংক্ষেপ
বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ে থার্সডে নাইটে একটি ছোট গেট-টুগেদারের আয়োজন করে। আয়োজনটি ছিল তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায়। যেখানে তারা মাঝে মাঝেই পার্টি করত। এ বছরই তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হচ্ছে। তাই বছরটিকে স্মরণীয় করে রাখতে সবাই মিলে এই গেট-টুগেদারে আয়োজন করে।
পার্টি জমে উঠলেও মিথিলাকে ঘিরে অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়। কারণ, তার কয়েকজন বন্ধু তাকে নিয়ে খারাপ পরিকল্পনা করছিল। এ সময় মিথিলার এক বিশ্বস্ত বন্ধু তাদের পরিকল্পনা জানতে পারে এবং মিথিলাকে সাবধান করে। কিন্তু পার্টির আনন্দের মধ্যে মিথিলা বিষয়টাকে সিরিয়াসভাবে নেয় না। সে পার্টিতে থাকা লাল পানি খেতে থাকে। যদিও তা দেখতে সাধারণ লাল পানি মনে হয়। তবে এই সাধারণ লাল পানি ভিতরে লুকিয়ে ছিল অন্য এক ফাঁদ।
রাত বাড়ার সাথে সাথে মিথিলার স্মৃতি ঝাপসা হতে থাকে। এরপর তার সাথে কী ঘটে সে কিছুই মনে করতে পারে না। তবে সকালে ঘুম ভাঙতেই সে নিজেকে বিশৃঙ্খল অবস্থায় খুঁজে পায়। আর শরীরে কিছু অস্বাভাবিক দাগ দেখে সে বুঝতে পারে তার সাথে খারাপ কিছু ঘটেছে।
মিথিলা সঙ্গে সঙ্গে পুলিশকে সবকিছু জানায় এবং বন্ধুদের নামে অভিযোগ করে। অভিযোগ করার পর থেকেই একের পর এক অপ্রত্যাশিত সত্য প্রকাশ পেতে থাকে। কী সত্য প্রকাশ পায় তা জানতে নিচের লিংক থেকে ‘থার্সডে নাইট’ নাটকটি দেখে নিন।
থার্সডে নাইট নাটক ডাউনলোড লিংক
Thursday Night Natok Download Link Video Size: 394.4 MB Video Quality : Web-DL Running time: 00:47:38 Hours