স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড – Smart Lodging Master Natok Download

স্মার্ট লজিং মাস্টার নাটক

“স্মার্ট লজিং মাস্টার” নাটকটি ১০ নভেম্বর ২০২৫-এ টফিতে মুক্তি পেয়েছে। এতে একজন স্মার্ট লজিং মাস্টার এবং তার ছাত্রীর প্রেমের গল্প দেখানো হয়েছে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, ফারুক আহমেদ এবং সুমনা।

কাহিনী সংক্ষেপ:

আবির ভূঁইয়া সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষ হলেও এখনো কোনো চাকরি ব্যাবস্থা করতে পারেননি তিনি। তাই আপাতত শহরের একটি মেসে থেকে চাকরি সন্ধান চালিয়ে যাচ্ছেন।

হঠাৎ একদিন তার চোখে একটি বিজ্ঞাপন পড়ে। সেখানে লেখা একজন গৃহশিক্ষক চাই, বেতন ১ লক্ষ টাকা, সঙ্গে থাকা-খাওয়া ফ্রি। এমন অফার দেখে আবির প্রথমে একটু দুশ্চিন্তায় পড়ে যায়। তবে চাকরিটা তার খুব দরকার ছিল বলে সে পরের দিনই ইন্টারভিউ দিতে চলে যায়।

পরের দিন নির্দিষ্ট সময়ে ইন্টারভিউতে পৌঁছে আবির লক্ষ্য করে পরিবেশটা কিছুটা অস্বাভাবিক। তবুও সে নিজেকে সামলে ইন্টারভিউ দেয়। কিছুক্ষণ কথাবার্তা ও প্রশ্নোত্তরের পর তাকে চাকরিটা অফার করা হয়। আকস্মিক এই সুযোগ পেয়ে আবির যেমন অবাক হয়, তেমনই স্বস্তিও পায়।

চাকরি নিশ্চিত হওয়ার পরের দিন মেসের সবাইকে বিদায় জানিয়ে আবির নতুন কর্মস্থলের পথে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও সে সাহস করে কাজে টিকে থাকার চেষ্টা করে।

এখন প্রশ্ন হলো, আবির কি পারবে সব সমস্যার সমাধান করে চাকরিটা ধরে রাখতে? জানতে হলে দেখুন স্মার্ট লজিং মাস্টার নাটকটি।

স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড লিংক

Smart Lodging Master Natok Download Link
Video Size: 931.8 MB
Video Quality : Web-DL
Running time: 00:52:17 Hours

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top