সৌরভ সাহা পরিচালিত বিহান চলচ্চিত্রটি ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এটি আসামি ভাষার ছবি হলেও এতে ফুটে উঠেছে গ্রাম বাংলার মনোমুগ্ধকর চিত্র। ছবির মূল কাহিনী ঘুরে বেড়ায় ১২ বছরের কানাইকে কেন্দ্র করে। যে তার বন্ধু কোয়েলের বিয়ের খবর শুনে নিজের আবেগের সঙ্গে সংগ্রামে নামে।
কাহিনী সংক্ষেপ
মুভির শুরুতে দেখা যায় কানাই নামের এক কিশোরকে। যে দুপুরের শান্ত পরিবেশে গাছের ছায়ায় বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে। ঠিক তখনই কোয়েল নামের একটি মেয়ে তার পাশে এসে বসে। কানাইয়ের বাঁশির সুর কোয়েলের খুব প্রিয়। কিন্তু গত তিনদিন ধরে কোয়েল বাঁশি শোনার জন্য আসেনি। আর তাকে দেখতে না পেয়ে কানাই এর মন ভারাক্রান্ত হয়ে ছিল। পরে কোয়েলের মুখ থেকে সে জানতে পারে তার বিয়ে ঠিক হয়েছে।
এরপর কানাই সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে সে তার মায়ের কাছে গিয়ে জানতে চায় বিয়ে কী, কেন হয় এবং কার সঙ্গে হয়। ধীরে ধীরে তার মা তাকে বিয়ের সর্ম্পকে সব কিছু বুঝিয়ে বলে। আর তাতেই কানাইয়ের মনে বিয়ে নিয়ে খানিকটা ধারণা তৈরি হয়।
পরেরদিন ভোরে কানাই তার জমানো টাকা নিয়ে কোয়েলের বাড়িতে যায়। আর টাকা দেখিয়ে সে কোয়েলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোয়েল সরাসরি তাকে না বলে দেয়। কারণ কানাই তার চেয়ে অনেক ছোট। তবুও কানাই হাল ছাড়ে না। সে দৃঢ়ভাবে বলে সে নিজে রোজগার করতে পারবে এবং কোয়েলকে সুখে রাখতে পারবে।
এদিকে গ্রামের মধ্যে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। যা পুরো গল্পকে বদলে দেয়। সেই ঘটনার প্রভাব পড়ে কানাই, কোয়েল এবং গ্রামবাসীর জীবনে। গ্রামে ঠিক কী ঘটেছিল তা জানতে হলে দেখতে হবে বিহান – টিউন অফ ফেইথ মুভিটি।
বিহান – টিউন অফ ফেইথ মুভি ডাউনলোড লিংক
Bihaan – Tune of Faith Movie Download Link Video Size: 893.4 MB Video Quality : Web-DL Running time: 01:14:24 Hours