৮৪০ একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী বাংলাদেশী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটিতে সমাজ, রাজনীতি ও ক্ষমতার বিষয়গুলো দেখানো হয়েছে। নির্মাতার ভাষায়, এটি তার ২০০৭ সালের টিভি ধারাবাহিক ৪২০-এর ডাবল আপ। যেখানে আগের গল্প ও ভাবনাগুলো নতুনভাবে তুলে ধরা হয়েছে।
কাহিনী সংক্ষেপ:
ডাবলু বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়। অথচ নির্বাচনের দিন এলাকার বেশির ভাগ মানুষ ভোটকেন্দ্রে উপস্থিতই হয়নি। তাহলে, ডাবলু বিপুল ভোটে জয়ী হলো কীভাবে? এই সন্দেহ ও অসন্তোষ ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয়। এলাকার সাধারণ মানুষ ডাবলুর বিরুদ্ধে ফুঁসে ওঠে। শুধু জনগণই নয়, এই অনিয়মের অভিযোগে অন্তর্বর্তী সরকারও ডাবলুর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরই মধ্যে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। ডাবলুর ঘনিষ্ঠ সহযোগী জাকির নাদিমকে মেরে ফেলে। এই হত্যাকাণ্ড শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। চারদিকে আতঙ্ক, গুঞ্জন আর নানা ধরনের গোপন আলোচনা ছড়িয়ে পড়ে। মানুষ ধারণা করে, এই হত্যাকাণ্ডের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক হিসাব-নিকাশ জড়িত থাকতে পারে।
এ অবস্থায় ডাবলু নিজের রাজনৈতিক ও সামাজিক ইমেজ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। গণমাধ্যম, দলীয় লোকজন এবং প্রভাবশালী মহলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে নতুন ডিসির আগমনে। নতুন ডিসি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে কঠোরতা বাড়ে এবং পুরনো অনিয়মগুলো নতুন করে তদন্তের মুখে পড়ে। এতে ডাবলুর অবস্থান আরও নড়বড়ে হয়ে যায়।
পরিস্থিতির চাপে পড়ে ডাবলু শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সোনা কাশেমের মাধ্যমে বিদেশে জায়গা কেনে এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে। কাশেমের সঙ্গে ডাবলুর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এতে ডাবলুর পুরোনো সহযোগীরা নিজেদের গুরুত্ব হারানোর আশঙ্কায় পড়ে যায়। এতে তাদের মধ্যে সন্দেহ, ঈর্ষা ও দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এইভাবে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, ভয় এবং স্বার্থের সংঘাতে গল্পটি নতুন নতুন মোড় নিতে থাকে।
৮৪০ মুভি ডাউনলোড লিংক
840 Movie Download Link
Language: Bangla
Video Size: 1.31 GB
Video Quality : Web-DL
Running time: 3:00:31 Hours






