ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ (পর্ব ৫৭ – ৬৪) ডাউনলোড – Bachelor Point Season 5 (E57 – E64) Download

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ (পর্ব ৫৭ – ৬৪) টিভি সিরিজ

৮ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫-এর ৫৭-৬৪ নম্বর পর্ব একসাথে মুক্তি পেয়েছে। এই পর্বগুলোতে দর্শকরা দেখতে পাবেন চাষী আলম, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লাম ও পারসা ইভানাকে। তাদের প্রাণবন্ত অভিনয়ে সিরিজটির কাহিনী আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

কাহিনী সংক্ষেপ:

আগের পর্বে দেখা যায়, কাবিলাদের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর ঘরে ঢুকে সব মূল্যবান জিনিস নিয়ে যায়। এর মধ্যে কাবিলার সবচেয়ে প্রিয় মোবাইল ফোনটিও ছিল। হঠাৎ এমন ঘটনায় কাবিলা মন খারাপ করে বসে থাকে। সে চাইলেও মায়ের কাছে নতুন ফোনের টাকা চাইতে পারে না। কারণ আগেও একবার মোবাইল চুরির কথা বলে সে মায়ের কাছ থেকে টাকা নিয়েছিল। তাই এবার আর কিছু বলার সাহস পায় না।

কাবিলার মন খারাপ দেখে নেহাল সব বুঝতে পারে। তাই কাবিলাকে খুশি করতে নেহাল তাকে একটি নতুন মোবাইল ফোন উপহার দেয়। পাশাপাশি সে হাবুকেও কিছু টাকা দেয়। কিন্তু পাশাকে কিছু না দেওয়ায় পাশা নেহালের ওপর রাগ করে বসে।

পরিস্থিতি সামাল দিতে নেহাল পরে পাশাকে একটি ল্যাপটপ উপহার দেয়। ল্যাপটপ পেয়ে পাশা খুব খুশি হয়। কিন্তু এতে কাবিলার মন আবার খারাপ হয়ে যায়। কারণ ল্যাপটপের দাম মোবাইলের চেয়ে বেশি। এতে সে নিজেকে অবহেলিত মনে করে। এদিকে জাকির সুযোগ বুঝে নেহালের কাছে তার সাদা জুতা চায়। বাধ্য হয়ে নেহাল তাকেও এক জোড়া জুতা দিয়ে দেয়।

এরপর নেহাল হাবুকে দায়িত্ববান হওয়ার কথা বলে এবং তাকে চাকরি করার পরামর্শ দেয়। কিন্তু হাবু কোনো চাকরি বা ব্যবসা করতে রাজি নয়। তার স্বপ্ন হলো একজন চাকরিজীবী মেয়েকে বিয়ে করা। যে বাইরে চাকরি করবে আর হাবু ঘরের সব কাজ করবে। হাবুর এই অদ্ভুত ইচ্ছার কথা শুনে সবাই অবাক হলেও শেষ পর্যন্ত তার জন্য মেয়ে খোঁজা শুরু হয়।

এভাবেই একের পর এক হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। পুরো কাহিনি উপভোগ করতে নিচের লিংক থেকে এখনই ডাউনলোড করুন।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ (পর্ব ৫৭ – ৬৪) ডাউনলোড লিংক

Bachelor Point Season 5 (E57 – E64) TV Series Download Link
Video Size: 2.07 GB
Video Quality : Web-DL
Running time: 02:47:47 Hours

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top